অর্থনীতিতে পুঁজিবাজারে অবস্থা আরও দুর্বল হচ্ছে উল্লেখ করে দেবপ্রিয় বলেন, শেয়ারবাজারে এই মুহূর্তে যে সমস্যা আছে এটা বৃহত্তর কাঠামোতে যদি আলোচনা না করি, তাহলে হবে না। আপনি যদি আলোচনা ছাড়া ঠিক সিদ্ধান্ত নেন, সেটাও ঠিক হবে না।
শেয়ারবাজারে দীর্ঘদিন আইপিও বন্ধ। এ ছাড়া এরই মধ্যে সূচকে অনেক পতনের মাধ্যমে অচলাবস্থা তৈরি হয়েছে। এ সমস্যা টোটকা ওষুধ দিয়ে সমাধান হবে না। সবার সঙ্গে আলোচনার মাধ্যমে বড় উদ্যোগ নিয়ে সমাধান করতে হবে।
বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, পতিত আওয়ামী লীগ সরকারের ১৫ বছরের শাসনামলে পুঁজিবাজার ক্যাসিনোতে পরিণত হয়েছিল। এখানে একটি গ্রুপ এসে খেলাধুলা করে চলে যায়। বিগত ১৫ বছর এভাবেই চলেছে। বাজারের গুণগত পরিবর্তন আনতে হবে। স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। লুটপাট করতে করতে এমন অবস্থা হয়েছে যে, আর লুটপাটের জায়গা নেই। শেয়ার ফ্লোর প্রাইসে ঠেকেছে। বাজারে তারল্য বাড়াতে হবে। বিশ্ববাজার থেকে তারল্য আনতে হবে।
দেশকে এগিয়ে নিয়ে যেতে বিনিয়োগের বিকল্প নেই। এই বিনিয়োগের উৎস হবে পুঁজিবাজার। ভবিষ্যতে বিনিয়োগ নিশ্চিত করতে হলে পুঁজিবাজারকে পুনরুজ্জীবিত করতে হবে। অর্থনৈতিক উন্নয়নের জন্য এটি গুরুত্বপূর্ণ

0 Comments