Header Ads Widget

#

আর প্রতিবাদ নয় এবার প্রতিরোধ, নির্দেশ শেখ হাসিনার


 চ্যানেলগুলোতে তিনি আরও আগে থেকে প্রস্তুত হওয়ার পরামর্শ দিয়ে আসছিলেন। নেতা-কর্মী-সমর্থকদের উদ্দেশে বলছিলেন, “যার যা আছে তাই নিয়ে প্রস্তুত হোন। আর যারা হামলা করেছে তাদের চিহ্নিত করে রাখুন। দিন আসছে, মাঠে নেমে ইউনূস বাহিনীকে মোকাবিলা করতে হবে।”

তবে সেই সভাগুলো প্রকাশ্য ভার্চুয়াল সভা নয়। শুধুমাত্র গ্রুপের সদস্যরাই শুধু এই নির্দেশনাগুলো শুনেছেন। তবে এবার মুখ খুললেন আওয়ামী লীগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের নিয়মিত অনুষ্ঠানে।

এর আগে, গত সপ্তাহে ইউনূস-সরকারের অনুগত বাংলাদেশ পুলিশ বাহিনীর উর্ধ্বতন পর্যায় থেকে সরবরাহ করা একটি নির্দেশের প্রেক্ষিতে কঠোর প্রতিক্রিয়া দেখিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। পুলিশের ঢাকার সদর দপ্তর থেকে সারা দেশের পুলিশ সদস্যদের উদ্দেশে পাঠানো নির্দেশনায় বলা হয়েছে আওয়ামী লীগের নেতা-কর্মী-সমর্থকদের নির্বিচারে গ্রেপ্তার করতে। যার প্রেক্ষিতে শেখ হাসিনা তাঁর কর্মী-সমর্থকদের এর (অন্যায়-অবিচার) শেষ দেখে ছাড়ার নির্দেশ দিয়েছেন।

পুলিশের নির্দেশনায় ‘গোয়েন্দা প্রতিবেদন’-এর বরাতে উল্লেখ করে বলা হয়েছে, আওয়ামী লীগ দলের প্রতিটি ইউনিটকে নির্দেশ দিয়েছে, ঢাকায় দুশো-আড়াইশো জনকে জড়ো করতে। শেখ হাসিনাকে দেশে ফেরাতে এমন পরিকল্পনা করা হয়েছে। আরও বলা হয়েছে- রেল স্টেশন, বাসস্ট্যান্ড, ফেরিঘাটে নজরদারি বাড়াতে এবং তল্লাশি চালাতে। যাদের বিরুদ্ধে মামলা রয়েছে, তাদের মোবাইল ট্র্যাক করে গ্রেপ্তার করতে বলা হয়।

গত বছরের ৫ই আগস্টের পর থেকে আওয়ামী লীগ কোণঠাসা হয়ে পড়লেও সাম্প্রতিক সময়ে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের ঝটিকা মিছিল, প্রতিবাদী সভা-সমাবেশের খবর প্রকাশ্যে আসছে। নেতা-কর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের উজ্জীবিত এবং প্রস্তুত বলেও জানান দিচ্ছেন।

Post a Comment

0 Comments