Header Ads Widget

#

ফেঁসে যাচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমান রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বিরুদ্ধে অন্তর্ঘাত করা ইউএসএআইডি এজেন্ট ক্যাটরিনা ফোভাট


 ফেঁসে যাচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমান রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বিরুদ্ধে অন্তর্ঘাত করা ইউএসএআইডি এজেন্ট ক্যাটরিনা ফোভাট

সম্প্রতি বাংলাদেশের কিছু গণমাধ্যমে খবর প্রকাশিত হয় যে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর (স্টেট ডিপার্টমেন্ট) তথাকথিত ‘জুলাই আন্দোলনের’ কয়েকজন নারীকে International Women of Courage (IWOC) Award প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। বিষয়টি নানা আলোচনা এবং বিতর্কের জন্ম দিলেও, এখন খোদ যুক্তরাষ্ট্রেই এটি তীব্র বিতর্কের মুখে পড়েছে।

 _যুক্তরাষ্ট্রের খ্যাতনামা সাংবাদিক লরা লুমার (Laura Loomer) প্রথম এই বিষয়টি সামনে আনেন। তাঁর বক্তব্যের বিষয়াবলি নিচে তুলে ধরা হলো:_ 

 ◼️ বিতর্কিত পুরস্কার

এটি মূলত স্টেট ডিপার্টমেন্টের কর্মকর্তা ক্যাটরিনা ফোভাট (Katrina Fotovat) দ্বারা নির্বাচিত পুরস্কার। তিনি আগে ইউএসএআইডি (USAID)-এর সঙ্গেও যুক্ত ছিলেন এবং সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের নিবন্ধিত ভোটার ও সমর্থক। বাইডেন প্রশাসনের অধীনে এই মনোনয়ন চূড়ান্ত করা হলেও, ডোনাল্ড ট্রাম্প পুনরায় ক্ষমতায় আসার পরেও স্টেট ডিপার্টমেন্টের অনেক ডেমোক্র্যাট কর্মকর্তা তাঁদের পদে বহাল ছিলেন। ফোভাট সেই সুযোগটি নিয়ে ডেমোক্র্যাট ডিপ-স্টেট তথা ইউএসএআইডির এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে এই মনোনয়ন দেন। সুতরাং ক্যাটরিনা ফোভাটের এই কাজ ছিলো অন্তর্ঘাতমূলক।

 ◼️ জঙ্গিবাদী ও উগ্রপন্থীদের সংশ্লিষ্টতা

লরা লুমার অভিযোগ করেন, স্টেট ডিপার্টমেন্ট এমন কিছু নারীকে স্বীকৃতি দিচ্ছে যারা প্রকৃতপক্ষে নারীর স্বাধীনতায় বিশ্বাসী নন এবং জঙ্গিবাদী-উগ্রপন্থী মতাদর্শ ধারণ করেন। এই বিক্ষোভকারীদের অনেকেই হিজবুত তাহরীর নামে জঙ্গিগোষ্ঠীর সদস্যদের সঙ্গে যুক্ত। অভিযোগ রয়েছে যে, এই বিক্ষোভকারীরা ইউএসএআইডি, জর্জ সরোসের অপেন সোসাইটি ফাউন্ডেশন (OSF) এবং ডেমোক্র্যাট ডিপ-স্টেটের বিভিন্ন পক্ষ থেকে অর্থায়ন পেয়েছেন এবং তারা শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে "মেটিকিউলাস ডিজাইনে" একটি "কালার রেভল্যুশন" সংগঠিত করেছেন।

 ◼️ ড. মুহাম্মদ ইউনূসের ভূমিকা

মেটিকিউলাস ডিজাইনে (Meticulous Design) শেখ হাসিনাকে সরিয়ে দেওয়ার পর, জর্জ সরোস এবং ক্লিনটন ফাউন্ডেশনের সহায়তায় অসাংবিধানিক ও অবৈধ পন্থায় ড. মুহাম্মদ ইউনূসকে বাংলাদেশের নতুন নেতা হিসেবে বসানো হয়। ইউনূস ক্লিনটন ফাউন্ডেশনের অনুষ্ঠানে মাহফুজ আলম, যিনি হিজবুত তাহরীরের সদস্য এবং ইসলামপন্থী হিসেবে পরিচিত, তাকে প্রশংসা করেছেন। এই মাহফুজ আলমকে ইউনূস মেটিকিউলাস ডিজাইনের একজন "মাস্টারমাইন্ড" (Mastermind) হিসেবে পরিচয় করিয়েছেন। ইউনূসের সাথে আন্তর্জাতিক জঙ্গি নেটওয়ার্কের সহায়ক রাজনৈতিক দল জামায়াত-ই-ইসলামীর সাথে নিবিড় সংযোগ রয়েছে বলেও অভিযোগ রয়েছে। এই পুরো পরিকল্পনায় ইউনূসকে সহায়তা করেছে জর্জ সরোসের ছেলে আলেকজান্ডার সোরোস।

 ◼️ ইউএসএআইডির অর্থায়ন

প্রেসিডেন্ট ট্রাম্প স্বীকার করেছেন যে, তার পূর্ববর্তী প্রশাসন ইউএসএআইডির মাধ্যমে ২৯ মিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশে রাজনৈতিক প্রভাব বিস্তারের জন্য পাঠিয়েছিলো।

 ◼️ বাংলাদেশের বর্তমান পরিস্থিতি

সাংবাদিক লরা লুমারা বক্তব্য হলো, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ নারীদের জন্য অত্যন্ত নিরাপদ ছিল। শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার "ধর্ষণের রাজধানী" হয়ে উঠেছে। এমনকি ষড়যন্ত্র বাস্তবায়নের পর নারীদের অপমান করার উদ্দেশ্যে বিক্ষোভকারীরা তাদের পোশাক ও অন্তর্বাস ছিনিয়ে ক্যামেরার সামনে প্রদর্শন করেছে। বর্তমানে বাংলাদেশে নারীরা নিরাপদ নয় এবং নারীর বিরুদ্ধে সহিংসতা ও ধর্ষণ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। নারীর বিরুদ্ধে সহিংসতা প্রতিবাদ করলে অবৈধ ইউনূস সরকার কঠোরভাবে তা দমন করছে।

 ◼️ IWOC পুরস্কার বিতরণী অনুষ্ঠান

এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি মার্কিন পররাষ্ট্র দপ্তরে International Women of Courage (IWOC) Awards হিসেবে আয়োজিত হয়। মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এবং পররাষ্ট্র মন্ত্রী সিনেটর মার্কো রুবিও Madeleine Albright Honorary Group Award বাংলাদেশের "ছাত্র আন্দোলনের নারী নেত্রীদের" হাতে তুলে দেওয়ার কথা ছিলো। ডেমোক্র্যাট ডিপ-স্টেট এজেন্ট ক্যাটরিনা ফোভাটের মূল পরিকল্পনা ছিলো মেলানিয়া ট্রাম্প এবং মার্কো রুবিও হাত দিয়ে পুরস্কার দিয়ে তাদের সঙ্গে জঙ্গিবাদী ও উগ্রপন্থীদের সংযোগ দেখানো, যা মূলত মার্কিন পররাষ্ট্র দপ্তরের ভেতর ডেমোক্র্যাট ডিপ-স্টেটের অন্তর্ঘাত।

 ◼️ ক্যাটরিনা ফোভাটের ভবিষ্যৎ

পুরো ঘটনাকে কেন্দ্র করে ক্যাটরিনা ফোভাট এখন তীব্র চাপের মুখে রয়েছেন। ধারণা করা হচ্ছে, তিনি শিগগিরই চাকরি হারাতে যাচ্ছেন এবং ট্রাম্প প্রশাসনের শীর্ষস্থানীয় কর্মকর্তা কাশ প্যাটেলসহ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির তদন্তের মুখোমুখি হতে পারেন।

Post a Comment

0 Comments