Header Ads Widget

#

ফ্যাসিবাদমুক্ত প্রথম ঈদের খুশিতে মদ্যপান করে মৃত ৩, হাসপাতালে ১৮


 আওয়ামী ফ্যাসিবাদমুক্ত নতুন স্বাধীনতার’ প্রথম ঈদ উদযাপন করতে সাতক্ষীরায় ঈদের রাতে বন্ধুরা মিলে মদ্যপানের আসর বসান। মদ্যপানের পর তিন জনের মৃত্যু ঘটেছে, আশাশুনিসহ সাতক্ষীরা ও খুলনার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ১৮ জন।

২রা এপ্রিল, বুধবার সকালে আশাশুনি স্বাস্থ্য কপপ্লেক্সে ও সাতক্ষীরার দুটি হাসপাতালে তাদের মৃত্যু হয়।

এর আগে সোমবার ঈদের দিন রাতে আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নের কাদাকাটি গ্রামের তেঁতুলিয়া বাজারে তারা মদ্যপান করেন। ‘ফ্যাসিবাদমুক্ত’ নতুন স্বাধীনতার প্রথম ঈদ উদযাপন উপলক্ষে তারা চাঁদা তুলে মদ্যপানের আসর বসিয়েছিলেন বলে জানান চিকিৎসাধীনরা।

মৃতরা হলেন- তেঁতুলিয়া গ্রামের ফরহাদ গাজীর ছেলে নাজমুল হোসেন (৩৫), জাফর সরদারের ছেলে টিটু খান (৩৮) ও মোকামখালি গ্রামের কুদ্দুস সরদারের ছেলে ইমরান হোসেন (২৫)।

স্থানীয় দোকানি আশরাফ বলেন, ‘আওয়ামী ফ্যাসিবাদমুক্ত প্রথম ঈদ’ উদযাপন করার উদ্দেশ্যে স্থানীয় কয়েকজন মিলে ঈদের রাতে চাঁদা তুলে মদ খাওয়ার আয়োজন করেছে বলে শুনেছি ছেলেপেলেদের কাছে। কাদাকাটি বাজারের সংলগ্ন তেঁতুলিয়া বাজারে ১৫-২০ জন মিলে তারা মদ্যপান করছিল। পরে সবাই অসুস্থ হয়ে যায়।

তিনি জানান, খবর পেয়ে স্থানীয়রা মঙ্গলবার ভোরে সবাইকে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স, সাতক্ষীরা সদর হাসপাতাল ও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়। ৭-৮ জনের অবস্থা আশঙ্কাজনক। বাকিরা এখনও হাসপাতালে আছে।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নোমান হোসেন জানান, বুধবার দুপুর পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে ওসি বলেন, মদ্যপান করে তাদের মৃত্যু হয়েছে বলে শুনেছি। এছাড়া অসুস্থ হয়ে ১৮ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন।

Post a Comment

0 Comments