Header Ads Widget

#

জামায়াত নেতা ড. মাসুদের জন্য ভোট চাইলেন রুমিন ফারহানা!


 

জামায়াত নেতা ড. মাসুদের জন্য ভোট চাইলেন রুমিন ফারহানা!

Loaded29.83%
Remaining Time 8:05

‘ভাই সব। আগামীর রাজনীতি, নতুন রাজনীতি। আগামীর রাজনীতি, পরিবর্তনের রাজনীতি। আগামীর রাজনীতি, নতুন জেনারেশনের রাজনীতি। সেই জেনারেশনের অতি মেধাবী ও পিএইচডি ডিগ্রীধারী আমার ভাই ড. মাসুদকে আপনারা ভোট দেবেন, জয়যুক্ত করবেন এবং এলাকার উন্নয়নে আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি, তিনি অসাধারণ ভূমিকা পালন করবেন।’ 

কথাগুলো বলেছেন বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সহ-সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তবে বাস্তবে নয়, কথাগুলো বলেছেন একটি বেসরকারি টেলিভিশনে আয়োজিত গেম সেকশনে।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজনীতিবিদদের অংশগ্রহণে ‘রাজনীতির বাইরে’ অনুষ্ঠানে ঈদ আড্ডার বিশেষ আয়োজন করে টেলিভিশনটি। সোমবার (৩১ মার্চ) ঈদের দিনেই অনুষ্ঠানটির আয়োজন করা হয়। 

দীপ্তি চৌধুরীর উপস্থাপনায় এতে বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ও ছাত্রশিবিরের সাবেক সভাপতি ড. শফিকুল ইসলাম মাসুদ, রুমিন ফারহানা, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন।

Post a Comment

0 Comments