এ ধরনের বাধার ঘটনা এবারই প্রথম নয়। চলতি মাসের শুরুতে গাজীপুরের কাপাসিয়ায় ‘এলাকাবাসী’ ও মসজিদ কমিটির নাম করে একদল উগ্রবাদীর চাপে রানীগঞ্জ উদয়ন সংঘের একটি নাটক বাতিল হয়। পরে রাজনৈতিক সমঝোতার মাধ্যমে একদিন পর তা মঞ্চস্থ হয়। গত বছরের নভেম্বরেও ঢাকায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় বিক্ষোভের মুখে বন্ধ হয়ে যায় ‘নিত্যপুরাণ’ নাটকটির প্রদর্শনী
0 Comments